1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্বের সেরা গবেষণা তালিকা ১০ স্থান (বাংলাদেশ) পবিপ্রবির অধ্যাপক ড. সাইফুল ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্বের সেরা গবেষণা তালিকা ১০ স্থান (বাংলাদেশ) পবিপ্রবির অধ্যাপক ড. সাইফুল ইসলাম

মাহমুদুল হাসান লিমন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

মাহমুদুল হাসান লিমন
জেলা প্রতিনিধি নরসিংদী

সম্প্রতি প্রকাশিত এডি ব্যাংক এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. সাইফুল ইসলাম ১০ম (বাংলাদেশের মধ্যে)। বিশ্বের ২% বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন যার ১২০০০এর বেশি সাইটেশন। বিশ্ববিদ্যালয়টির সয়েল সায়েন্স বিভাগের এই অধ্যাপক পরিবেশ দূষণ সহ নানান গুরুত্বপূর্ন বিষয় গবেষণা করে যাচ্ছে নিরলস। ২২০ টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে এছাড়াও তিনি নানান গবেষণা সম্মাননায় বাংলাদেশের সুনাম বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন। সমসাময়িক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে এমন অধ্যাপককে গুরুত্ব দেয়া জরুরি হলেও নানান জটিলতায় সেটি দেখা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বলেন, দেশের ইনটেলেকচুয়াল’ সম্পদের যোগ্য ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবী , ড. সাইফুল ইসলাম একজন স্বকৃীত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী। দেশের ক্রান্তিলগ্নে এমন বিজ্ঞানীদের জোর করে দায়িত্ব দেয়া জরুরী, না হলে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কীভাবে প্রত্যাশা করেন! বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ড. সাইফুল ইসলাম একজন উন্নত মানের বিজ্ঞানী যেটি বাংলাদেশে খুবই কম। প্রচুর শ্রম ও মেধা ব্যয় করে ওনাকে কাজ করতে দেখেছি। উনি কোনো প্রতিষ্ঠান প্রধান হলে, সেই প্রতিষ্ঠান অন্তত হতাশ হবে না বলে আমি বিশ্বাস করি। দেশের প্রয়োজন এমন মানুষকে যথার্থ মূল্যায়ন করা উচিত। ”
এমএস পর্যায়ের একজন শিক্ষার্থী বলেন, “লেজুড়বৃত্তি করা মানুষের চেয়ে ড. সাইফুল ইসলাম অনেক বেশি গবেষণা বান্ধব শিক্ষক। উনি যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বে এক নামে পরিচয় করিয়ে দিতে যথেষ্ট বলে আমি বিশ্বাস করি।”
স্নাতক পর্যায়ের এক শিক্ষার্থী বলেন, “যোগ্য মানুষ, যোগ্য স্থান পায় না। সাইফুল স্যারের এ ধরনেরর অসামান্য অর্জন পবিপ্রবি সহ বাংলাদেশের জন্য সম্মানের বলে আমি মনে করি”
এ প্রসঙ্গে অধ্যাপক ড. সাইফুল বলেন, দেশের প্রয়োজনে আমাকে দায়িত্ব দিলে পালন করতে প্রস্তুত কিন্তু সেটা অবশ্যই তদবিরের মাধ্যমে নয়। শিক্ষক হিসেবে নৈতিকতার বিসর্জন দেই নি, দিবো না।”
দেশের সার্বিক পরিস্থিতিতে অনেকেই ভিসি হতে মরিয়া সেখানে কেন সরকার যোগ্য মানুষ খুঁজে পায় না তা সংশ্লিষ্ট অনেকেরই প্রশ্ন। শিক্ষা ও গবেষণার স্থানে দলীয় রাজনীতির বিষয়টি বিবেচনা বর্তমানে প্রাসঙ্গিক নয় বরং যোগ্য থেকে যোগ্যতম লোকদের খোঁজা উচিত বলে অশিংজনদের মতামত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park