1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় রাইস মিলে ডেকে নিয়ে চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বাগমারায় রাইস মিলে ডেকে নিয়ে চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০১ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইমন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমন ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়ির পাশে খেলাধুলা করার সময় ইমন অন্য এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে রাইস মিলে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে বিষয়টি জানায়। পরে তার পরনের পোশাকে রক্তের দাগ ও ভেজা অবস্থার চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। শিশুটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছিল বলেও তারা জানান।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ইমন আমার ছেলেকে রাইস মিলে ডেকে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। এতে আমার ছেলে গুরুতর আহত হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে। ঘটনার পর থেকে ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পরপরই শিশুটিকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park