1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

করবো কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগ্ঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগ্ঞ্জ জেলা শাখার সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি আজাদ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সলিম মুন্না,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

বক্তারা বলেন,আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের অধিকাংশ জনগনের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কিন্তু ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে পায়তাঁরা করছেন বলে অভিযাগ করেন। তারা বলেন যেকোন অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের সৈনিকরা বিগত সময় রাজপথে ছিল আগামীতেও সাধারন জনগনকে সাথে নিয়ে রাজপথে থেকে মোকাবেলা করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park