1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ আল আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি
 

অদ্যই ৯ আগষ্ট/২৪ইং রোজঃ শুক্রবার,বৈকাল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃংখলা স্বাভাবিক রাখতে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও পূর্ব থানা শাখার সেক্রেটারী মোঃ সোহরাব হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদের সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।

 

প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুয়েল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)

আরও বক্তব্য রাখেন জেলা অফিস সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,জেলা মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park