
পাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সাধারণ সম্পাদক এবং পাবনার কৃতি সন্তান কে এম তরিকুল ইসলাম ছাত্রদল-যুবদলের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বিশেষ আমন্ত্রণ পেয়েছেন।
এই আমন্ত্রণকে কেন্দ্র করে পাবনা জেলা ও পাবিপ্রবি অঙ্গনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন কে এম তরিকুল ইসলাম । শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘এটি শুধু কে এম তরিকুল ইসলাম এর ব্যক্তিগত অর্জন নয়; বরং পাবনা জেলা ও পাবিপ্রবি ছাত্রদলের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন সংগঠনের নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত করবে।’
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রতিফলন হিসেবেই এই আমন্ত্রণকে দেখা হচ্ছে।