1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ০২:০০ টায় হাউলী ইউনিয়নে প্রতিবন্ধীদের নিয়েএক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন প্রতিবন্ধীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইউসুফ এবং হাউলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ ওবাইদুল হক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: নিজাম উদ্দীন, ইউপি সদস্যবৃন্দুগণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারটর মোঃ সাজিবুল ইসলাম মিলন সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।

অন্যান্য বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park