1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পোনামাছ অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালিতে বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পোনামাছ অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালিতে বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

‘সবার আগে বাংলাদেশ, রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। এতে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজাতি রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের সার্বিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদল সদস্য সচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মন্ডল।
কর্মসূচিতে স্থানীয় মৎস্যজীবী, মৎস্যচাষী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে মাছের চাষ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করা গেলে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে, অন্যদিকে দেশের আমিষের চাহিদা পূরণেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রথম দিনের কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park