
তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আছর নামাজের পর উপজেলা কাচারী ঈদগাহ মঠে থেকে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, নেত্রকোনা-১ ( কলমাকান্দা দুর্গাপুর) জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম সাহেব, দুর্গাপুর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, দুর্গাপুর উপজেলা সেক্রেটারি কুতুবুদ্দিন, দুর্গাপুর পৌরসভার সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, পৌরসভার সেক্রেটারি আবুল কাশেম সাহেব। বিভিন্ন ও ইউনিয়ন থেকে সভাপতি সেক্রেটারি ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের পাঁচ দফা দাবি- ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, ২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ৪.ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫.স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
কলমাকান্দা দুর্গাপুর এমপি প্রার্থী আবুল হাসেম সাহেব বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, পিআর ছাড়া নির্বাচন মানি না মানবো নাহ।