1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পার্টি অফিসের সামনে গুলি করে খুন করা হলো তৃণমূল যুব নেতাকে। ঘটনা হাওড়ার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত।

পার্টি অফিসের সামনে গুলি করে খুন করা হলো তৃণমূল যুব নেতাকে। ঘটনা হাওড়ার

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:হাওড়া:- শিবপুরে জিটি রোডের ওপর পার্টি অফিসের সামনেই যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন। নিহত আব্দুল কাদির হাওড়া পুরসভার। ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ শিবপুরে পার্টি অফিসের সামনে বসেছিলেন কাদির। অভিযোগ, বাইকে চড়ে ২ জন দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ২-৩ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে যুব তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। শিবপুর থানার পুলিশ ছাড়াও ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তা ও গোয়েন্দারা। কেন যুব তৃণমূল নেতার ওপরে হামলা? নেপথ্যে কারা? তা নিয়ে এখনও ধোঁয়াশা। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park