1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

“জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জ্বালানি সাশ্রয়, অপচয় রোধ এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। জহুরুল ইসলাম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা, পাঁচবিবি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম, চৌধুরী ব্রাদার্স ফিলিং স্টেশনের আবুল কালাম চৌধুরী, পাঁচবিবি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী, বাবুল হোসেন, উপদেষ্টা, পাঁচবিবি মডেল প্রেসক্লাব। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানির অপচয় রোধ, সঠিক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি বদরুদ্দোজা সবুজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
এ সময় পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park