1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ড.খন্দকার মোশাররফ হোসেনে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ড.খন্দকার মোশাররফ হোসেনে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
১২’ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন,
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাবেক সফল মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দাউদকান্দির মাটি ও মানুষের নেতা জননেতা ড. খন্দকার মোশারফ হোসেনের রোগ মুক্তি ও পূর্ন সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার ৩নং বারপাড়া ইউনিয়নের সাতপাড়ার খান বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৩ নং বারপাড়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের ৩নং বারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রর্থী মো. সেলিম খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বারপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো.আলাউদ্দিন আল আজাদ। অন্যান্যদের মধ্যে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, ৩নং বারপাড়া ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি লুৎফুর রহমান মাস্টার, হাসানপুর কলেজের সাবেক জিএস সিএম মাসুম তালুকদার,ডক্টর খন্দকার মোশারফ ফাউন্ডেশন যুব কল্যাণ এর সাধারন সম্পাদক এনামুল হক সফর, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ মজিবুর রহমান

দোয়া মোনাজাতের আয়োজন করেন মোঃ শাহিন খান সহ-সভাপতি ডঃ মোশারফ ফাউন্ডেশন যুব কল্যাণ। সার্বিক সহযোগিতায় মোঃ আনিসুর রহমান খান প্রচার সম্পাদক বারপাড়া ইউনিয়ন বিএনপিও ইউপি সদস্য ২ নং ওয়ার্ড ৩নং বারপাড়া ইউনিয়ন দাউদকান্দি কুমিল্লা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম মোল্লা।

পরে ২শতাধিক এতিম কোরানের পাখি সহ প্রায় ৮শতাধিক বিএনপির নেতাকর্মীদের মধ্যাহ্ন ভোজ করানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park