1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনায় স্থানীয় নির্বাচনের প্রার্থীদের নিয়ে জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নেত্রকোনায় স্থানীয় নির্বাচনের প্রার্থীদের নিয়ে জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ।

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি,

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ জুলাই সকাল ৯টায় জেলা প্রেসক্লাবের হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ।

কর্মশালায় নেত্রকোনা জেলার ৮৬টি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং জেলার ৫টি পৌরসভার ৫ জন মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের এলাকার গণসংযোগের বিভিন্ন তথ্য, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুর রব।

তিনি বলেন, “প্রার্থীদের জন্য আমাদের কিছু নির্দেশনা আছে। আপনার এলাকার মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান, সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ ভোটারদের সাথে ব্যাপকভাবে যোগাযোগ করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট সংগঠনের দায়িত্বশীলদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যাতে মানুষ আপনার প্রতি ভালো ধারণা পোষণ করে। যার সাথে মানুষের যত বেশি ভালো সম্পর্ক, সে প্রার্থী নির্বাচনে তত বেশি ভোট পাবে।” এছাড়াও নির্বাচনে জয়লাভের জন্য নানান বিষয় তুলে ধরেন।

এ ছাড়াও
কর্মশালায় জেলা নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিনসহ প্রত্যেক উপজেলার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park