1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) তাঁর অবদান শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত হয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নেত্রকোনার দুর্গাপুরে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) তাঁর অবদান শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত হয়

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা দুর্গাপুরে মুজাহিদে আজম হযরত শামসুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ.-এর ইসলামী চিন্তা, সমাজ সংস্কার ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান শীর্ষক দিনব্যাপী “আঞ্চলিক কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী ও কৃষিবিদ রায়হানুল হকের সঞ্চালনা ও তত্ত্বাবধানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মাদ সালমান হাফি.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আজিজুদ্দীন হাফি. ; হযরত মাওলানা মুহাম্মাদ সিদ্দিকী (হাফেজ জাহিদী) হাফি.; মুফতি মামুনুর রশিদ, মউ মাদ্রাসা এবং মুফতি হাবিবুর রহমান, ঝানঝাইল মাদ্রাসা।

কনফারেন্সে সভাপতিত্ব করেন হযরত মাওলানা জিয়াউদ্দীন হাফি.। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল হক হাফি.। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা আব্দুর রব দা.বা.।

দিনব্যাপী এ কনফারেন্সে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ.-এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলামী চিন্তাধারা, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. ছিলেন ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিয়ে সমাজে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও মানবিক চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

কনফারেন্সে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন ঘিরে বিরিশিরিতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park