1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে মটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন ফলাফল সম্পূর্ণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নেত্রকোনার দুর্গাপুরে মটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন ফলাফল সম্পূর্ণ

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা)
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা)

দুর্গাপুরে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

পৌরশহরের বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৯৪৯। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ২৮৩১। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মাঝে ১০টি পদের মাঝে ০৬টি পদের প্রার্থী কার্যকরী সভাপতি – মো. আলিউল আজিম, যুগ্ন-সম্পাদক শ্যামল কর, সহ:সাধারণ সম্পাদক – মো. আলতু মিয়া, সাংগঠনিক সম্পাদক – মো. উজ্জল তালুকদার, প্রচার সম্পাদক – মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ – মো. আল আমীন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ০৪টি পদের মধ্যে সভাপতি মো. সুমন মিয়া মিয়া, সহ:সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মো. মজিবুর রহমান সৈকত নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উপজেলা ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন ব্যাপক ভুমিকা রেখেছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাজী মো. আরিফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park