1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন করেন, উপজেলা বিএনপি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন করেন, উপজেলা বিএনপি।

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপোসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দল ও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। দেশের যোগ্যপ্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন।

সবার আগে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে. দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। সেইসাথে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দেন উপস্থিত সকলেই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park