1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে ছয় দফা দাবিতে কর্মবিরতি করেছেন স্বাস্থ্য সহকারীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নেত্রকোনার দুর্গাপুরে ছয় দফা দাবিতে কর্মবিরতি করেছেন স্বাস্থ্য সহকারীরা

তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্যরা। তারা বলেন, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে ছয় দফা দাবিতে কর্মবিরতি করেছেন স্বাস্থ্য সহকারীরা।
নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে চলছে কর্মবিরতি। আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
আকিকুর রহমান তালুকদার সভাপতিত্বে
সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আতিকুর রহমান বলেন বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদ মর্যাদা, গ্রেড উন্নীতকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছেন। পরবর্তিতে এ বিষয়ে আশ্বাস দিয়েও তাদের ন্যায্য দাবি উপেক্ষিত করা হয়েছে। আমরা শিশুদের সুরক্ষার জন্য মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করলেও পদমর্যাদা ও সুযোগ-সুবিধায় আমরা অবহেলিত। দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেনl

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park