1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নির্বাচনী হাওয়ায় মুখরিত ধুলিহর: দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নির্বাচনী হাওয়ায় মুখরিত ধুলিহর: দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল

মাসুদ রানা, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আবহ। নির্বাচনকে সামনে রেখে ধুলিহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল।

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় ধুলিহর বেয়ারবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।

দাউদ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ও চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল ধুলিহর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্যকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা এবং সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধুলিহর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম মল্লিক, নেতা আব্দুল মান্নান, ধুলিহর-ব্রহ্মরাজপুর বণিক সমিতির সহ-সভাপতি মনিরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক কাজল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, বিএনপি নেতা ইউনুস আলী, রুহুল আমীন, আফিল গাজী, আব্দুল বারী, কবির, নজরুল ইসলাম, আবু মুছা এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সহ তৃণমূল পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ।

মতবিনিময় সভাটি ধুলিহর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহাজান সিরাজীর দক্ষ ও প্রাণবন্ত সঞ্চালনায় সার্বিকভাবে বাস্তবায়িত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park