
মো:মেহেদী হাসান,পিরোজপুর জেলা প্রতিদিন
পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারপার্সন এর উপদেষ্টা জনাব এডভোকেট মুজিবুর রহমান ছরোয়ার ও বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নেতা আ ক ন কুদ্দুসুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মাহাবুবুল হক নান্নু,সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক জনাব ডাঃ রফিকুল ইসলাম, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু।সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির আহ্বায়ক জনাব আলমগীর হোসেন ও সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব ওহিদুজ্জামান লাভলু।