1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা এলাকায় নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে শুক্রবার-শনিবার (৩১ জুলাই ও ১ আগস্ট) দুইদিনব্যাপী উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা। স্থানীয় তরুণদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দল দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ ও শুভকামনা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শওকত জুলিয়াস জুয়েল, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আলহাজ্ব মোঃ বাসেত মাস্টার,
২৪ গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকার পতনে বীরগঞ্জ উপজেলার জুলাই যোদ্ধা ও বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ রাসেল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনসুর আলী, মোঃ শাহীন কাদের, বাবুল ইসলাম, BYFC-এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, সমাজসেবক মোঃ বাদশা মিয়া, নরেন চন্দ্র দাস, তপন কুমার রায়, মোঃ পান্না খান এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
সফল এই টুর্নামেন্ট আয়োজনে নিরলস পরিশ্রম করেন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

খেলার ধারাভাষ্য প্রদান করেন উত্তরবঙ্গের সুপরিচিত ধারাভাষ্যকার জয়নাল আবেদীন। তাঁর প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা খেলায় ভিন্নমাত্রা যোগ করে এবং দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park