1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ শহরে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি সহ রসালো খাবার তৈরির অভিযোগ উঠেছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নবীগঞ্জ শহরে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি সহ রসালো খাবার তৈরির অভিযোগ উঠেছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকারের মিষ্টি ও দই। হোটেল এর পরিবেশ ও শ্রমিকরাও অস্বাস্থ্যকর। এলাকাবাসীর অভিযোগ দই এর মধ্যে টয়লেট টিশু ব্যবহার করে আকর্ষনীয় করা হয়। নোংরা পরিবেশে এসব মিষ্টি জাতীয় খাবার তৈরি হলেও স্থানীয় প্রশাসনের নেই কোন নজরদারী। তাই এ দোকানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিন ধরে মিষ্টি তৈরি ও শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। সেখানে সরকারের অনুমোদন তাকলে ও অস্বাস্থকর পরিবেশে এখানে মিষ্টি ও দই এর কারখানা। অনুসন্ধানে জানা যায়, রাতারাতি আঙ্গুল পোলে কলাগাছ বনে গেছে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে মালিক ভেজাল পদ্ধতিতে তৈরি করে দই মিষ্টি আর তাতে বনে গেছে রাতারাতি কোটি পতি অল্প সময়ে পাড়ি জমিয়েছেন কানাডায়, এমনকি অনুসন্ধানে আরও জানা যায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারে আওয়ামিলীগের অনেক দোসরা যাতায়াতে করে অনেকেই ধারণা করছেন আওয়ামিলীগ দোসরদের আশ্রয় দিচ্ছেন এই মিষ্টির দোকানের মালিক, এদিকে রহস্যময় লুকিয়ে আছে ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির কারখানায় তারা একমাত্র নিজেরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সাংবাদিকরা ভিতরে ঢুকতে চাইলে তারা উত্তেজিত হয়ে যায়। অনুমোদিত থাকলে ও ওই কারখানায় কর্মরত শ্রমিকরা খালি গায়ে, অপরিস্কার ও স্যাঁতসেতে দুর্গন্ধময় স্থানে তৈরী করছে দই ও মিষ্টি। গতকাল (২৫ এপ্রিল) শুক্রবার দুপুরে শহরের শেরপুর রোডে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখা যায়। একজন শ্রমিক বাহিরে দাড়িয়ে আছে। ভিতরে গিয়ে দেখা যায় দুই লোক ভিতরে দাঁড়িয়ে আছে। দই তৈরীর জন্য বহু আগে প্রস্তুতকৃত দুধের পসরা হাজার হাজার মাছির দখলে। এর পাশে খোলা ঘরে তৈরী মাওয়া ধারার বেড়া দিয়ে বাতাস পাওয়ার জন্য নেটবিহীন উম্মুক্তভাবে ছড়িয়ে রাখা হয়েছে। গন্ধযুক্ত ড্রামে মজুদ করা ছানা ও দুধে মাছির ভনভনানি, সেইসাথে সেখানে অসংখ্য মশা-মাছির লাশ পড়ে রয়েছে। হোটেলের কর্মরত শ্রমিক কারিগরদের পরনে নেই এ্যাপ্রোন, হাতে নেই হ্যান্ডগ্লোবস, মাস্ক ও হেডক্যাপ। সচেতন মহল উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park