1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ রোপম কুমার বর্মন কে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ রোপম কুমার বর্মন কে আটক

উত্তম কুমার
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁ জেলার সদরে কাজী মার্কেটের তৃতীয় তলা পুরাতন মাছ বাজার এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপম কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। নওগাঁ সদর উপজেলার পুরাতন মাছ বাজার (মসলাপট্টি)কাজী মার্কেটের তৃতীয় তলায় গোডাউন থেকে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ী মহাদেবপুর উপজেলার শ্রী নিবারণ চন্দ্র বর্মণ ছেলে শ্রী রুপম কুমার কে গ্রেফতার করা হয় এবং ব্যবসার সাথে জড়িত সদর উপজেলার খাস নওগাঁ (মরাকাঠি) এলাকার মৃত শামছুল হকের ছেলে সালাউদ্দিস বিহারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেট, শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার
সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিন এর সাথে যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে রোপম এর ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে। আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূর্বক ভাড়াকৃত নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
নওগাঁ #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park