1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ধুলিহরে অসহায় রমজানের পাশে বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ধুলিহরে অসহায় রমজানের পাশে বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশন

মাসুদ রানা, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তালতলা গ্রামে নারকেল গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে গুরুতর আহত তিন সন্তানের জনক মো. রমজান আলী বাবুর পাশে দাঁড়িয়েছে বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশন এসএসসি ব্যাচ–২০১৮, 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব তহবিল থেকে রমজান আলী বাবুকে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী ও নগদ অর্থ  সহায়তা দেওয়া হয়।

রমজান আলী বাবু তালতলা গ্রামের বাসিন্দা। প্রায় সাত মাস আগে নারকেল গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। এরপর থেকে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি নিজ বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

এ বিষয়ে বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশনের সদস্যরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের অন্যতম উদ্দেশ্য। রমজান আলী বাবুর কষ্ট পুরোপুরি দূর করা সম্ভব না হলেও তার দুর্দিনে পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, সহ-সভাপতি মো. রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সদস্য মো. আশরাফুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম ও মো. মাহফুজ ইসলাম।

সংগঠনের পক্ষ থেকে দেশের বাইরে, ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থানরত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সবার সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park