
মো:কোরবান আলী রিপন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরাইল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোছা. সবিতা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে মোছা. সবিতা খাতুন উপস্থিত সকলের কাছে দোয়া, সমর্থন ও আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি বাঙ্গালা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।