1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি সাংবাদিক দিলদার হোসেনের ইন্তেকাল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি সাংবাদিক দিলদার হোসেনের ইন্তেকাল

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ৪টার দিকে তিনি নবাবগঞ্জে উপজেলার ইশ্বরপুর গ্রামের তার শ্বশুরালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস সহ নানাবিদ রোগে ভুগছিলেন ।

মৃত্যুকালে স্ত্রী, একমাত্র মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার টিএন্ডটি পাড়া মহল্লার মৃত আহম্মদ আলীর পুত্র।

মরহুম দিলদার হোসেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশন পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতা পেশায় তার লেখনীর মাধ্যমে তিনি পাঁচবিবির আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেছেন। তিনি অত্যন্ত অমায়িক ও সদালাপী মানুষ ছিলেন।

তার মৃত্যুতে পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হাই, আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ আবু হাসনাত মন্ডল হেলাল, যৃগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

রাতে জানাজা শেষে তার শ্বশুরবাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park