1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপূজা ঘিরে টেকনাফে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপূজা ঘিরে টেকনাফে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

বিজিবির জানায় পূজামণ্ডপের অবস্থান, প্রবেশ ও বহির্গমন পথ, দর্শনার্থীদের চলাচল এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে বিজিবির পক্ষ থেকে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়, ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে গুজব, উসকানি ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি সদস্য অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park