1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকার ক্যাম্পেইন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দুর্গাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকার ক্যাম্পেইন

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)

আজ রবিবার ১২ ই অক্টোবর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকার ক্যাম্পেইন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল রহমান। এবং স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ক্যাম্পেইনের আওতায় ৯মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু টাইফয়েড টিকার অন্তর্ভুক্ত করতে হবে।
দুর্গাপুর উপজেলায় মোট ৭৩ হাজার শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উপজেলা মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান সাহেব বলেন , টাইফয়েড একটি সংক্রামক জলবাহিত রোগ। টিকাদান কার্যক্রমের মাধ্যমে এ রোগ থেকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
সচেতনার জন্য প্রত্যেক শিশুকেই টাইফয়েড টিকা দেওয়ার জন্য আহ্বান করা হইল ।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park