1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর উপজেলায় শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট প্রদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দুর্গাপুর উপজেলায় শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট প্রদর্শন

মো তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

মো তরিকুল ইসলাম
দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)

 

২৭ সেপটেম্বর ( শনিবার)নেত্রকোনার দুর্গাপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের তৈরি ১৮টি প্রজেক্ট প্রদর্শন করেন।

অত্র অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী‘র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে প্রজেক্ট প্ররিদর্শন করেন,
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা অফসানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা তানভীর মাহামুদ

আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষতা, উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে।

আলোচনা শেষে, প্রদর্শিত প্রজেক্ট মূল্যায়ন করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এতে মিনি হ্যাচারী প্রজেক্ট প্রদর্শনে প্রথম হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হাসান। স্মার্ট দুর্গাপুর প্রজেক্ট প্রদর্শনে দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন। ভূমিকম্প সতর্কতা বিষয়ক প্রজেক্ট প্রদর্শনে তৃতীয় স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park