
মোঃ তরিকুল ইসলাম ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নির্মিত শিবগঞ্জ-দুর্গাপুর কাঠের সেতু থেকে অর্জিত টাকা, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা করা হয়েছে। ২৬ (অক্টোবর) দুপুরে সেতু কমিটি আয়োজনে ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় ওই চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬৫টি প্রতিষ্ঠানে ১০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এ সময়, সেতু ব্যাবস্থাপনা কমিটির সদস্য মুফতি মাওলানা আব্দুর রব, মাওলানা অলিউল্লাহ্ সাহেব, প্রভাত চন্দ্র সাহা ও মি. পঙ্কজ মারাক সহ উপজেলা বিএনপি‘র সাবেক ও বর্তমান নেতাকর্মীগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।