1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকন উদ্দিন রুক্কু,শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দুর্গাপুরে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকন উদ্দিন রুক্কু,শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার

মোঃতরিকুল ইসলাম , দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা।
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Oplus_131072

মোঃতরিকুল ইসলাম , দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা।
দুর্গাপুরে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃরোকন উদ্দিন রুক্কু। শ্রমিকের সক্রিয় এই নেতা সাবেক দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবে শ্রমিক স্বার্থ রক্ষায় কাজ করে আসছেন।

প্রার্থী রোকন উদ্দিন রুক্কু জানান, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে শ্রমিকদের পাশে থেকে প্রতিটি সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।’

স্থানীয় শ্রমিকদের ভাষ্য, রোকন উদ্দিন রুক্কু একজন পরিচিত মুখ, যিনি বিভিন্ন সময় শ্রমিকদের বিপদে-আপদে পাশে থেকেছেন। শ্রমিক সদস্যদের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকায় তিনি মাঠপর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এদিকে, এই নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থী রোকন উদ্দিন রুক্কু । বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি।

শ্রমিক ইউনিয়নের একাধিক সদস্য জানিয়েছেন, রোকন উদ্দিন রুক্কু নির্বাচিত হলে শ্রমিকদের জন্য আরও অনেক কিছু করা সম্ভব হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park