
মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সু-শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিয়ে উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে দুর্গাপুর কলমাকান্দা ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল হাসান সাহেব পৌরশহরের বিভিন্ন মন্দিরে মত বিনিময় শুভেচ্ছা করেন। এবং বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধম্মালম্বী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবুল হাসেম সাহেব বলেন, দুর্গাপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী এক জনপদ। যুগ যুগ ধরে এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায়