1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মোঃ তরিকুল ইসলাম,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত


মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টারের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ মাগরিব পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পুর্ব আলোচনায় আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। উনার শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে গেলেও শঙ্কা এখনো কাটেনি। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এসময় অন্যদের মাঝে, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর মাষ্টার, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ, পৌর বিএনপি‘র সহ:সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এস এম কাইয়ুম, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, যুগ্ন-আহবায়ক সাখাওয়াত হোসেন সজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park