
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি – এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রবিবার, (২৬ জুলাই) নিকালে স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম, সদস্য সচিব জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন দলটির নেতৃবৃন্দরা। পাশাপাশি জনকল্যাণমূলক ও গণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।