1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তরুণদের অহংকার ও সমাজসেবক বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকোলজোড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হুমায়ুন কবির - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

তরুণদের অহংকার ও সমাজসেবক বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকোলজোড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হুমায়ুন কবির

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ-সমৃদ্ধ অবহেলিত বাকলজোড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং বাকলজোড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং যুব বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫নং বাকলজোড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।সংগঠনের এই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ, প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার এই সমাজসেবামূলক উদ্যোগ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হুমায়ুন কবির বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের এলাকাকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ-শ্যামল ইউনিয়ন উপহার দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। একটি অবহেলিত ইউনিয়নকে আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তর করতে পরিবেশের উন্নয়ন অন্যতম প্রধান শর্ত। আমি নির্বাচিত হই বা না হই, বাকলজোড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এবং রাস্তার দু’পাশে সবুজের বিপ্লব ঘটাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা মুফতি হুমায়ুন কবিরের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও এই ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park