
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ-সমৃদ্ধ অবহেলিত বাকলজোড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং বাকলজোড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং যুব বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫নং বাকলজোড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।সংগঠনের এই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ, প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার এই সমাজসেবামূলক উদ্যোগ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি হুমায়ুন কবির বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের এলাকাকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ-শ্যামল ইউনিয়ন উপহার দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। একটি অবহেলিত ইউনিয়নকে আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তর করতে পরিবেশের উন্নয়ন অন্যতম প্রধান শর্ত। আমি নির্বাচিত হই বা না হই, বাকলজোড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এবং রাস্তার দু'পাশে সবুজের বিপ্লব ঘটাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা মুফতি হুমায়ুন কবিরের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও এই ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।