1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকা ধানমন্ডি থেকে ইত্তেফাকের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঢাকা ধানমন্ডি থেকে ইত্তেফাকের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

এস এম এ গোফরান স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

এস এম এ গোফরান
স্টাফ রিপোর্টার

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তারের করেন (ডিবি) পুলিশ।মো. রবিউল হোসেন ভুঁইয়া ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন মঞ্জু এর আগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী ছিলেন।
এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন।

তিনি এর আগে পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকেরও প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু নিজেও ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park