1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ট্রাফিক আইন বাস্তবায়নে চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান: ৮ মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ট্রাফিক আইন বাস্তবায়নে চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান: ৮ মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা।

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি।

পৌর শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে শহরের ব্যস্ততম এলাকা শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় এবং রেলগেট এলাকায় স্থাপিত তিনটি পৃথক চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে লাইসেন্স ও হেলমেট না থাকা, ফিটনেসবিহীন যানবাহন চালানো এবং উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৮টি মামলা দায়ের করা হয়। এতে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি যানবাহন সাময়িকভাবে আটক এবং ১টি প্রসিকিউশন দাখিল করা হয়।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট (টিআই) গোলাম সারওয়ার খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন সার্জেন্ট নবাব, সার্জেন্ট আজাহার, সার্জেন্ট ওয়াসিম এবং টিএসআই খায়রুলসহ ট্রাফিক পুলিশের একটি চৌকস দল।

অভিযানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, “সড়কে যানজট মুক্ত রাখা এবং ট্রাফিক আইন পুরোপুরি কার্যকর করতেই আমাদের এই নিয়মিত ও বিশেষ তদারকি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park