1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে শিক্ষাসাফল্যে আলোচনায় EDU CARE কোচিং সেন্টার,২০২৬ সালে ৩জন গোল্ডেন 'A+' ১জন 'A+' সহ দারুণ ফলাফল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফে শিক্ষাসাফল্যে আলোচনায় EDU CARE কোচিং সেন্টার,২০২৬ সালে ৩জন গোল্ডেন ‘A+’ ১জন ‘A+’ সহ দারুণ ফলাফল।

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি, অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে টেকনাফে শিক্ষাসেবায় নিজেদের অবস্থান তৈরি করেছে EDU CARE.

কোচিং সেন্টার। দীর্ঘ পাঁচ বছরের পথচলায় ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা, দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে EDU CARE কোচিং সেন্টার।

প্রতিষ্ঠানটির দাবি, শিক্ষকদের আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলে প্রতিবছরই ভালো ফলাফল অর্জন সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফলাফলেও EDU CARE এর শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এবারের ফলাফলে প্রতিষ্ঠানটির ৩ জন শিক্ষার্থী গোল্ডেন A+ এবং ১ জন শিক্ষার্থী A+ অর্জন করেছে। এছাড়াও অসংখ্য শিক্ষার্থী ‘A’ গ্রেড পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে কোচিং কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

EDU CARE -এর শিক্ষকরা মনে করেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার শেষ কথা নয়; বরং একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য দক্ষ, আত্মবিশ্বাসী ও যোগ্য হিসেবে গড়ে তোলাই প্রকৃত সাফল্য। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, পড়াশোনার প্রতি মনোযোগ, পরীক্ষার প্রস্তুতি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।

পাঁচ বছরের পথচলায় EDU CARE-এর অর্জিত সাফল্যকে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত কোচিং সেবা দেওয়ার পাশাপাশি আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, যারা নিজেদের পড়াশোনায় আরও এগিয়ে নিতে চায়, নিয়মিত অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে চায় এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে চায়—তাদের জন্য এডু কেয়ার হতে পারে একটি নির্ভরযোগ্য শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park