1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবির অভিযান, ২০ হাজার ইয়াবা ও কাঠের নৌকা জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফে বিজিবির অভিযান, ২০ হাজার ইয়াবা ও কাঠের নৌকা জব্দ

টেকনাফ প্রতিনিধি//
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফে নাজিরপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন নাজিরপাড়া বিওপি সদস্যরা নাফ নদীর বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে মিয়ানমার থেকে একটি হস্তচালিত কাঠের নৌকায় করে এক ব্যক্তিকে নদীর তীরে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে সে দৌড়ে পাশের খালে লাফ দিয়ে পালিয়ে যায়।

এ সময় তার শরীরে বিশেষ কৌশলে মোড়ানো ইয়াবার প্যাকেট পানিতে পড়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। নাফ নদী ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park