1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন নাইট্যংপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুল আমিন (২২)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র প্রলোভনের মাধ্যমে কয়েকজন বাংলাদেশি নারী-পুরুষকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নাইট্যংপাড়ায় জড়ো করেছে। পরে পিএইচপি বরফ মিলের পাশে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আব্দুল আমিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আমিন স্বীকার করেছে, সে ও তার পলাতক সহযোগীরা উদ্ধার হওয়া ১০ জনকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করেছিল।

উদ্ধার হওয়া ১০ জনকেও জিজ্ঞাসাবাদ করে একই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। পরে উদ্ধারকৃতদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park