1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে চারঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে চারঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেল ৫ টায় আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  মাওঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং চারঘাট উপজেলা শাখার উপদেষ্টা সদস্য সালাউদ্দিন মানিক।

র‍্যালিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইমারত নির্মাণ ট্রেডের সভাপতি মোঃ আতাউর রহমান, রিকশা-ভ্যান ট্রেডের সভাপতি মোঃ আব্দুল সালাম, ফার্নিচার ট্রেডের সভাপতি মোঃ জমশেদ আলীসহ বিভিন্ন ট্রেড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park