1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতায় দেশসেরা কুড়িগ্রামের আব্দুল্লাহ রাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতায় দেশসেরা কুড়িগ্রামের আব্দুল্লাহ রাদ

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৭ বার পঠিত

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতায় ২০২৫-এ জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক বিভাগে ছেলেদের একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছেন কুড়িগ্রামের আব্দুল্লাহ রাদ বিন রাজু।

রোববার (১ জুন) অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগ থেকে প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আব্দুল্লাহ রাদ বিন রাজু। সে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রাজু আহম্মেদ এবং নূরী আক্তারের প্রথম সন্তান। আব্দুল্লাহ রাদ বিন রাজু এর আগে ক্রমান্বয়ে স্কুল, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গুলোতেও প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন।  
আব্দুল্লাহ রাদ বিন রাজুর বাবা জনাব রাজু আহম্মেদ বলেন, সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয় আব্দুল্লাহ রাদ বড় হয়ে ছোট দাদা-দাদির মতো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। 

হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। শুধু স্কুল নয় তার বাবা-মা এবং এলাকার মুখ উজ্জ্বল করেছে রাদ। তার এ সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই তার শিক্ষা জীবন আরও উন্নত হোক এবং কৃতিত্ব অর্জন করুক।

কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, আব্দুল্লাহ রাদ আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় তাকে আন্তরিক অভিনন্দন জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park