1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
*জয়পুরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ বিশাল এর কবর জিয়ারত করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ*  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

*জয়পুরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ বিশাল এর কবর জিয়ারত করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ* 

মোঃ আল আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাটের দ্বিতীয় শহীদ মজিবুল সরকার বিশাল এর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসরামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি কবর জিয়ারত শেষে শহীদ মজিবুল সরকার বিশাল এর বাবা মজিদুল ইসলাম মিস্ত্রি মা বুলবুলি বেগম ও তার ছোট ভাই আব্দুল মুমিন সরকারের সাথে দেখা করেন।

 

এ সময় তিনি শহীদ মজিবুল সরকার বিশাল এর বাবার হাতে কিছু নগদ টাকা তুলেদেন। ও সুখে-দুখে তার পরিবারের পাশে আজীবন থাকার প্রতিশ্রুতি দেন।

এছারাও উপস্থিত ছিলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতে উন্যতম কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,

উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী আবু রায়হান, উপজেলা শ্রমিকের সভাপতি আলতাব হোসেন মাষ্টার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান সরকার সাজু, সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন- তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে,এই জালেম সরকারের পতন হয়েছে।

মজিবুল সরকার বিশাল সহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট কোটাবিরোধী আন্দোলনের জয়পুরহাটে পুলিশের গুলিতে নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর সরকার পাড়ার ছেলে তিনি পাঁচবিবি বি,এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park