1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

ঐতিহ্যবাহী মূলধারার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, সদস্য হিফজুর রহমান জিয়া, শাহ এস এম ফরিদ এবং আল-আমীন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে, সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া প্রমুখ।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

বক্তারা বলেন, ৪৩ বছরে পদার্পণের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে চলেছে। সাংবাদিকতার এই সুমহান ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা এখন ঐক্যবদ্ধ। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, আগামী মাসে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park