1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

দেবী বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব।

বুধবার (২১ অক্টোবর) উপজেলার ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে। 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত শুক্রবার মহাষষ্ঠী মধ্য দিয়ে শুরু হয়। বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় উৎসব।

 বুধবার বিকেলে উপজেলা সদরের আলখনারপাড় স্লুইসগেট নলজুর নদীতে বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নূর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা প্রনয় কান্তি সূত্রধর খোকন,পিষুষ রায় কালা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত কুমার রায়,সহ সভাপতি রূপক কান্তি দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুগ্মআহ্বায়ক শশী কান্ত গোপ, সদস্য সচিব সাংবাদিক অমিত দেব,পৌর শাখার সদস্য সচিব জীবন গোপ প্রমুখ।

প্রতিমা বিসর্জ্জনে জগন্নাথপুর কেন্দ্রীয় পূজা মন্ডপ কমিটির প্রতিমা,ভবানীপুর ভটবাড়ি প্রতিমা,রসুলগঞ্জ বাজার পূজা মন্ডপের প্রতিমা, সাতহাল পূজা মন্ডপের প্রতিমা ও আলীপুর সার্বজনীন পূজা মন্ডপের প্রতিমা বিসর্জ্জন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিমাগুলো এলাকাভিত্তিক নদী,পুকুর ও জলাশয়ে বিসর্জন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব জানান,শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গা উৎসব এ উপজেলায় শান্তিপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তায় উদযাপিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park