1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগদীশপুরে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ এর নির্বাচনী জনসভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগদীশপুরে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ এর নির্বাচনী জনসভা 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর  বিজয়ী  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 ৭ ফেব্রুয়ারি, শনিবার বাদ জোহর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শায়েস্তা মিয়া তালুকদার এর সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ।

এসময় আরো বক্তব্য রাখেন, জগদীশপুর গ্রামের বাসিন্দা  যুক্তরাজ্য বিএনপির নেতা  আরিফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার আর এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করি। জগন্নাথপুর–শান্তিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।” এক শ্রেণীর মানুষ  ধানের শীষের গণজোয়ার দেখে আমার উপর বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন প্রভাগান্ডা ছড়াচ্ছে যাহা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

এ সময় জগদীশপুর গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি নির্বাচনী জনসভাকে প্রাণবন্ত করে তোলে। সভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জগদীশপুর গ্রামের বিভিন্ন পাড়া থেকে মিছিলে মিছিলে মুখরিত হয় সভাস্থল। এসময় কলকলিয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park