1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চয়ন খান হত্যা চেষ্টা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চয়ন খান হত্যা চেষ্টা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চয়ন খানকে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় শ্যামপুর-বাকেরগঞ্জ সড়কের দাওকাঠী মাদারিয়া পাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান হাওলাদার, বেল্লাল হাওলাদার, আনছার সিকদার, মাওলানা হাফিজুর রহমান সজীব, মেরী বেগম ও নুপুর বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, গত ২ জুন রাতে দাওকাঠী গ্রামের জামাল সিকদারের মেয়ের জামাতা মো. চয়ন খানের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৩ জুন রাতে বাকেরগঞ্জ থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও অন্যান্য অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এদিকে মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পর এলাকায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবির খান (২৫) ও আরিফুল খান (৪০) নামে দুই ব্যক্তি কুপিয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park