1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত।

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও বিজ্ঞানভিত্তিক গবেষণাকে উৎসাহিত করতে রাজশাহীর চারঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”।

শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক মডেল, প্রযুক্তিনির্ভর প্রকল্প, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়নমূলক ধারণা, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রযুক্তি এবং স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিই উন্নয়নের প্রধান শক্তি। আমাদের শিক্ষার্থীরা যে মেধা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে, তা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার (ওসি) আব্দুল মালেক, উপজেলা বাসিস সভাপতি জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,  শিক্ষক, শিক্ষার্থী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রদর্শনীর শেষে সেরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park