1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুনের ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে হাতে-কলমে দেখানো হয়।

এ ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়েও প্রদর্শনী করা হয়। এ সময় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনের ঝুঁকি, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং পরিস্থিতি বিপজ্জনক হলে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির (অতিরিক্ত দায়িত্বে, চারঘাট), চারঘাট মডেল থানার (ওসি) আব্দুন নূর, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park