
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালীতে কনফিডেন্স লবণ ফেক্টরীতে ভয়াবহ বিস্ফোরণে অনেক শ্রমিক আহতের মধ্যে দুই শ্রমিক নিহত হয়েছে।
গতকাল(১৬ জুলাই)বৃহস্পতিবার চট্টগ্রামের পরিচিত বোয়ালখালী উপজেলা গোমদন্ডী ফুলতল পশ্চিমে বানু মেম্বার টেকের সংলগ্ন কনফিডেন্স লবণ ফেক্টরীতে ভয়াবহ বিস্ফোরণে ১০/১২ শ্রমিকের গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।গতকাল দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে।বাকিদের অবস্থা অত্যন্ত বিপদজনক। কর্মরত ডিউটি ডাক্তার জানান, ভর্তিকৃত রোগীদের মধ্যে বেশির ভাগ রোগী ৯৫% পুড়ে গেছে, আরও কয়েকজনের প্রাণহানি ঘটতে পারে বলে আশংকা রয়েছে।