
এম,মছিবুর রহমান বাবুল,
চট্টগ্রাম পটিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল চট্টগ্রাম পটিয়া উপজেলার কেলিশহরে দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন-পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন(৫৪) পিতা-মৃত মোঃ দুলা মিয়া, মো: মহসিন(৩০) পিতা-মোঃ নুরে আলম প্রকাশ পুচুম,
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামেের অতিরিক্ত পুলিশ সুপার(গণমাধ্যম)মো.রাসেল। তিনি জানান, জেলা ডিবির একটি দল প্রথমে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘর তল্লাশি করে ছয়টি কিরিচ, পাঁচটা রামদা,একটি দামা দা,একটি লোহা কাটার, এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এরপর একই এলাকার ছাতি ভাঙ্গা আফছারের গাছ বাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্ধুক,ও দুটি দেশীয় এলজি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের কাজ থেকে প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসমূহ বিভিন্ন সন্ত্রাসী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
এই অভিযান আগামীতে আরও অব্যহত থাকবে আশা করি।